উত্তরদিনাজপুর

কেন্দ্র সরকার ও রাজ্য সরকার-এর যৌথ উদ্যোগে অবশেষে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল বন্ধ হতে চলেছে প্রায় ৩০ হাজার মানুষের

একটি জায়গার গুরুত্ব তখনই বাড়ে যখন সেই জায়গার যোগাযোগ ব্যাবস্থা ঠিক থাকে । কিন্তু ভূ-ভারতে এমন কিছু জায়গা আছে , যেখানকার মানুষরা  স্বাধীনতার পর থেকে আজ অবধি শহরের সাথে যোগাযোগ রক্ষা করত এতদিন সুধুমাত্র রেল ব্রিজের উপর দিয়ে কয়েক কিমি পায়ে হেটে । এর কারন একটাই গ্রামের একপাশে বাংলাদেশ ও অপর পাশে সুবিশাল টাঙ্গন নদী । যে নদীর উপড় একটি ব্রিজ রয়েছে ঠিকই কিন্তু তা ব্যবহার হয় রেলের পথের যোগাযোগের জন্য । এখানকার মানুষেরা এতদিন তাই নিত্য প্রয়োজনে রেলের ব্রিজের উপর দিয়ে ঝুকিপূর্ন ভাবে চলাচল করত। বহুবছর ধরে গ্রামবাসীরা টাঙ্গন নদীর উপর একটি সেতু তৈরীর দাবী করে আসার পর অবশেষে সেই স্বপ্নের ব্রিজ তৈরী হয়েছে আজ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্দ্যেগে। যার উদ্ধোধন আগামী ৮ জানুয়ারী সোমবার হতে চলেছে রাজ্যের মুখমন্ত্রীর মমতা বন্ধ্যোপাধ্যায়ের হাত দিয়ে ।  ফলে খুশি হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৩  নং রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন আনুমানিক ৩০ হাজার মানুষ । এখানকার মানুষেরা এতদিন তাই নিত্য প্রয়োজনে রেলের ব্রিজের উপড় দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করত । ফলে মাঝে মাঝেই ঘটে যেত দুর্ঘটনা, প্রান হারাতে হত নিরীহ মানুষদের রেলে কেটে । অবশেষে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজীর সহযোগিতায় এবং জোট সরকার প্রাক্তন মন্ত্রী তথা কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায়ের উদ্দ্যেগে কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুরে টাঙ্গন নদীর উপর রাধিকাপুর মানুষদের দীর্ঘদিনের প্রতিক্ষিত ব্রিজ তৈরীর উদ্দ্যেগ নেওয়া হয় । সেই মোতাবেক রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সীমান্ত উন্নয়ন তহবিল থেকে আনুমানিক ১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়। এরপড় গত ১৯ সেপ্টেম্বর ২০১২ সালে শিলান্যাস করা হয় এই ব্রিজের । শিলান্যাসের পড়ে সেই ব্রিজের কাজ জোর কদমে শুরু হয় । সেই ব্রিজের কাজ অবশেষে সম্পূর্ন হওয়ার পর আগামী ৮ জানুয়ারী তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বহু প্রতিক্ষিত ব্রিজের উদ্বোধন করবেন রিমোট কন্ট্রোল এর মাধ্যেমে শিলিগুড়ির কাঞ্চনজনঙ্ঘা সরকারি এক অনুষ্ঠান মঞ্চ থেকে । দীর্ঘ প্রতিক্ষার পর এই ব্রিজের কাজ সম্পূর্ন হবার ফলে এক দিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাধিকাপুর অঞ্চলের মানুষেরা অভিনন্দন জানিয়েছেন তেমনি কালিয়াগঞ্জেরে প্রাক্তন মন্ত্রী তথা প্রমথ নাথ রায়কে অভিনন্দন জানিয়েছেন । এখন শুধু সময়ের অপেক্ষা রাধিকাপুর গ্রামের মানুষদের । তারা জানান স্বাধীনতার ৭০ বছর পড় এতদিনে স্বাধীনতার স্বাদ পেতে চলেছে তারা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/zyZYNmmV6qo